কলকাতা বিমানবন্দরে বুলেটসহ বাংলাদেশি বৃদ্ধ গ্রেপ্তার - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 11 September 2018

কলকাতা বিমানবন্দরে বুলেটসহ বাংলাদেশি বৃদ্ধ গ্রেপ্তার

অসুস্থ স্ত্রীর চিকিৎসা শেষে ফিরে যাবার পথে কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশি বৃদ্ধকে।

গতকাল সোমবার সঙ্গে রিভলবারের বুলেট রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ৭১ বছরের এই বৃদ্ধ নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করেছেন।

সিরাজগঞ্জের বাসিন্দা সেই বৃদ্ধ জানিয়েছেন, তার রিভলবারের লাইসেন্স রয়েছে। তবে ভুলবশত বুলেটগুলি ব্যাগের মধ্যে থেকে গিয়েছিল। আসার সময় তিনি খেয়াল করেননি। গতকাল দুপুরে বাংলাদেশ বিমানে স্ত্রী ও আরেক নারীকে সঙ্গে করে তিনি বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন। ব্যাগের নিরাপত্তা পরীক্ষার সময় দেখা গিয়েছে ব্যাগে বুলেট রয়েছে।

পয়েন্ট ৩২ বোর রিভলভারের মোট ৩৬টি বুলেট উদ্ধার করেছে নিরাপত্তাকর্মীরা । পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বলা হয়েছে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাংলাদেশ থেকে নিয়ে এসে পুলিশকে জমা করতে। তবে বৃদ্ধকে গ্রেপ্তার করা হলেও মানবিকতার কারণে অসুস্থ স্ত্রী ও আরেক নারীকে বিমানে কালই বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

পুলিশ জানিয়ছে, বৃদ্ধর ভাষ্যমতে গত ৫ই সেপ্টেম্বর স্ত্রীর চিকিৎসার স্ত্রী ও আরেক নারীকে সঙ্গে নিয়ে তিনি কলকাতায় এসেছিলেন। দক্ষিণ কলকাতায় বাইপাসের কাছে একটি হাসপাতালে তার স্ত্রীর কিডনি প্রতিস্থাপনের কথা ছিল। কিন্তু পরীক্ষার পরে দেখা যায়, স্ত্রীর শারীরিক অবস্থা সেই প্রতিস্থাপনের অনুকূল নয়। তাই তারা ফিরে যাচ্ছিলেন। পুলিশের প্রশ্ন, ব্যাগের মধ্যে যদি বুলেট থেকে গিয়ে থাকে তবে ঢাকা বিমানবন্দর থেকে তিনি বিমানে উঠছিলেন কীভাবে ? বৃদ্ধ কলকাতা থেকে বুলেটগুলি কিনেছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।



from BdNews24 https://ift.tt/2x1zoFn

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages