শহিদুল আলমের জামিন নাকচ - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 11 September 2018

শহিদুল আলমের জামিন নাকচ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমের জামিন নাকচ করেছেন আদালত।

সকালে মহানগর দায়রা জজ ইমরুল কায়েস দু’পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।

আসামীপক্ষ জানিয়েছে, জামিনের জন্য তারা উচ্চ আদালতে যাবেন। মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ শহিদুল আলমের জামিন আবেদন আজকের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছিলেন।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে উস্কানিমূলক ও মিথ্যা প্রচারের অভিযোগে শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনের মামলাটি করা হয়।



from BdNews24 https://ift.tt/2NEFOEZ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages