ইসরাইলের সবচেয়ে জনপ্রিয় নাম ‘‌মোহাম্মদ’ - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

ইসরাইলের সবচেয়ে জনপ্রিয় নাম ‘‌মোহাম্মদ’

ইসরাইলে চলতি বছরে ছেলেশিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে মোহাম্মদ। মঙ্গলবার দেশটির জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গত ১২ মাসে দেড় লাখেরও বেশি শিশু জন্ম নেয় ইসরাইলে। তাদের নামকরণে ১০টি জনপ্রিয় নাম সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে।

ছেলেদের জনপ্রিয় নাম হচ্ছে- মোহাম্মদ, ইয়োসেফ, অ্যারিয়াল, ওমার, আদম, ডেভিড, ড্যানিয়াল, লাভি, এটান, উরি।

আর মেয়েদের নাম হচ্ছে- তামার, অ্যাভিগাল, মিরিয়াম, সারা আদেল, ইয়াল, নোয়া, শিরা, নয়া, লিয়া।

মোহাম্মদের মতো আরবি ভাষার নামগুলো বাদ দিয়ে সবচেয়ে জনপ্রিয় ইহুদি নামগুলোও প্রকাশ করেছে ইসরাইল।

কিন্তু এই পঞ্চমবারের মতো কট্টর ইহুদি রাষ্ট্র ইসরাইলে ইসলামের নবী মোহাম্মদের নাম জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে।

বিশ্বজুড়ে মোহাম্মদই সবচেয়ে জনপ্রিয় নাম বলে মনে করা হচ্ছে।

ইসরাইলের ৮০ লাখ জনসংখ্যার মধ্যে সাড়ে ১৭ শতাংশ হচ্ছেন ফিলিস্তিনিরা। দেশটি এসব নাগরিকের ওপর ব্যাপক বৈষম্যমূলক নীতি আরোপ করে রেখেছে।

২০১৩ সালে ইসরাইলি দৈনিক হারিটজ অভিযোগ করেছে, সরকারি তালিকায় আরব থেকে উৎপত্তি হওয়া নামগুলো বাদ দেয়ার বিষয়টি ধামাচাপা দিতে দেশটির কর্তৃপক্ষ মোহাম্মদকে সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে দেখাচ্ছে।

ইসরাইলকে একমাত্র ইহুদি রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে পার্লামেন্টে নতুন আইন পাস করা হয়েছে। যেটিকে বর্ণবাদী আখ্যা দিয়ে সমালোচনা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।



from BdNews24 https://ift.tt/2LX6dsm

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages