ডাকসু নির্বাচন নিয়ে পদক্ষেপ গ্রহণ না করায় ৩ জনকে আদালত অবমাননার নোটিশ - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

ডাকসু নির্বাচন নিয়ে পদক্ষেপ গ্রহণ না করায় ৩ জনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ভিসি ড. মো. আক্তারুজ্জামান, প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানি ও কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিনকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান ডাকসু নির্বাচন নিয়ে উচ্চ আদালতে রিট আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

নোটিশ পাঠানোর পর এক বিজ্ঞপ্তিতে মনজিল মোরসেদ জানান, আগামী ৭ দিনের মধ্যে আদালতের নির্দেশনা অনুসারে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ না করা হলে তিনজনের বিরুদ্ধে হাইকার্টে আদালত অবমাননার মামলা করা হবে।

এর আগে গত ১৭ জানুয়ারি ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট।



from BdNews24 https://ift.tt/2oC2Cab

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages