পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মেসি, রোনালদো, বেল ও সালাহর গোল মনোনীত - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মেসি, রোনালদো, বেল ও সালাহর গোল মনোনীত

ফিফা বর্ষসেরা গোলের জন্য প্রদত্ত পুসকাস অ্যাওয়ার্ডের জন্য লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও মোহাম্মদ সালাহ’র গোল মনোনীত হয়েছে।

বিশ্ব ফুটবলে গত এক বছরে সেরা গোলের জন্য এই পুরস্কার দেয়া হয়ে থাকে। ফিফার বেধে দেয়া সংক্ষিপ্ত তালিকা থেকে সমর্থকরা ফিফার ওয়েবসাইটে ভোটের মাধ্যমে ফেবারিট গোলটি বেছে নেন। ফিফার বর্ষসেরা ফুটবল এ্যাওয়ার্ডের তালিকায় এটিও একটি ক্যাটাগরি।

দীর্ঘদিন পরে ফিফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা থেকে এবার বাদ পড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এই তালিকায় শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন রোনাল্ডো, সালাহ ও রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মড্রিচ। কিন্তু নাইজেরিয়ার বিপক্ষে সেন্ট পিটার্সবার্গে বিশ্বকাপে মেসির দেয়া দুর্দান্ত গোলটি বার্সেলোনার এই তারকাকে ষষ্ঠবারের মত পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন দিয়েছে। যদিও এখন পর্যন্ত ক্যারিয়ারে এই পুরস্কারটি পাওয়া হয়নি মেসির।

পুসকাস এ্যাওয়ার্ডের জন্য মনোনীতরা হলেন –
গ্যারেথ বেল: রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল
ডেনিশ চেরিশেভ : রাশিয়া বনাম ক্রোয়েশিয়া
লাজারোস ক্রিস্টোডলোপোলাস : এইকে এথেন্স বনাম অলিম্পিয়াকোস
গিওর্গিয়ান ডি আরাসকায়েটা : ক্রুজেইরো বনাম আমেরিকা মিনেরো
রিলে ম্যাকগ্রি : নিউক্যাসেল জেটস বনাম মেলবোর্ন সিটি
লিওনেল মেসি : আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া
বেঞ্জামিন পাভার্ড : ফ্রান্স বনাম আর্জেন্টিনা
রিকার্ডো কুয়ারেসমা : পর্তুগাল বনাম ইরান
ক্রিস্টিয়ানো রোনাল্ডো : রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাস
মোহাম্মদ সালাহ : লিভারপুল বনাম এভারটন



from BdNews24 https://ift.tt/2oEcyQA

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages