মাহমুদউল্লাহর দারুণ বোলিংয়ে সেন্ট কিটসের জয় - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 22 August 2018

মাহমুদউল্লাহর দারুণ বোলিংয়ে সেন্ট কিটসের জয়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়াকে ৭ উইকেটে হারাতে দারুণ বোলিং করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪ ওভারে ২০ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।

চার ম্যাচে সেন্ট কিটসের এটি দ্বিতীয় জয়। ছয় দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে তারা আছে চারে।

এদিন দ্বিতীয় ওভারেই আক্রমণে আসেন মাহমুদউল্লাহ। ফিরিয়ে দেন রাকিম কর্নওয়ালকে।

পরের ওভারেও সাফল্য পান। এবার তার আর্ম বলে ফেরেন লেন্ডল সিমন্স। চার ওভারে মাহমুদউল্লাহ দুটি চার আর একটি ছয় হজম করেন।

১২.৩ ওভারে ৬৯ রানে গুটিয়ে যায় সেন্ট লুসিয়া। মাহমুদউল্লাহর পাশাপাশি দুটি উইকেট নিয়েছেন নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিছানে। ১৪ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার কটরেল।

১৮ বলে ২৪ রান করেন আফগান ব্যাটসম্যান কাইস। সেন্ট লুসিয়ার সর্বোচ্চ স্কোরার তিনি। দুই অঙ্ক ছুঁয়েছেন আর কেবল ১৭ বলে ১৪ রান করা ডেভিড ওয়ার্নার।

জবাব দিতে নেমে সেন্ট কিটস ৩ উইকেট হারিয়ে জিতে যায় ৭.৪ ওভারে। ২১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন ওপেনার টমাস। তার সঙ্গে এক রানে অপরাজিত ছিলেন কেসরিক উইলিয়ামস।



from BdNews24 https://ift.tt/2nYx5yJ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages