ঈদের সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাঝিরাবাজার এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনায় ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ।
আব্দুল আজিজ জানান, শাজাহানপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকাশাটি শেরপুর উপজেলায় যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে ঢাকা থেকে রংপুরগামী আল হামরা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি জানান, এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।
তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
from BdNews24 https://ift.tt/2BzoX1b
No comments:
Post a Comment