দিনাজপুরে উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 22 August 2018

দিনাজপুরে উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত

দিনাজপুরে উপমহাদেশের সর্ব বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। গোর-এ-শহীদ বড় ময়দানে এ জামাতে অংশ নেয় প্রায় সাড়ে ৩ লাখ মুসল্লি। ধনী-গরিব, উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে দিনাজপুরে এ ঈদের জামাত পরিনত হয় মুসল্লিদের মিলন মেলায়।

বুধবার সকাল থেকে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান। প্রায় ২২ একর জায়গার এ ঈদ জামাতে সমাগম ঘটে প্রায় ৩ লাখ মুসল্লির।

সকাল ৯টায় অনুষ্ঠিত হয় এ জামাত। নামাজে অংশ নেন বিচারপতি এনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক ড. আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমসহ প্রায় ৩ লাখ মুসল্লি।

রাজধানী ঢাকা, চট্রগ্রাম, বগুড়া, রংপুর, নীলফামারী, জয়পুরহাটসহ আশপাশের অনেক জেলার মুসল্লি অংশ নেয় এ জামাতে। উপমহাদেশের সর্ব বৃহত্তম এ জামাতে নামাজ আদায় করতে পেতে আনন্দে আপ্লুত হন মুসল্লিরা।

এ ঈদের জামাতের নামাজ শেষে মুসল্লিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন ইমাম আলহাজ মওলানা শামসুল হক কাসেমি। ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা ব্যায়ে নান্দনিক সৌন্দর্যমণ্ডিত করে নির্মিত হয়েছে এ ঈদগাহ মিনার। দৃষ্টিনন্দন এই ঈদগাহ মিনার এ রয়েছে ৫২টি গম্বুজ। প্রধান গম্বুজের সামনে রয়েছে মেহরাব, ৪৭ ফুট উচ্চতা ইমাম দাঁড়ানোর স্থান। এর পাশাপাশি রয়েছে ৫১টি গম্বুজ। এছাড়াও ৫১৬ ফুট দৈর্ঘ্যেও ৩২টি আর্চ নিমার্ণ করা হয়েছে। প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে বৈদ্যুতিক বাতি। রাত হলেই যা ঈদগাহ ময়দানকে আলোকিত করে তোলে।

উপমহাদেশের সর্ববৃহৎ ঈদের এই জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ঈদগাহ মাঠ তৈরীর উদ্যোক্তা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

ধনী-গরিব, উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে একই কাতারে দাঁড়িয়ে এ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করলেন প্রায় সাড়ে ৩ লাখ মুসল্লি। মুসলিম উম্মায় আরেক ইতিহাসের অধ্যায় সৃষ্টি করলো দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান।



from BdNews24 https://ift.tt/2MKl1is

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages