জনগণের সুখের জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 22 August 2018

জনগণের সুখের জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের জনগণের সুখ ও সমৃদ্ধির জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে গণভবনে ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা জানান তিনি।

এ ছাড়া আসছে নির্বাচনে দেশের মানুষ ভোট দিলে আবার ক্ষমতায় আসবেন, কিন্তু না দিলে আফসোস নেই বলেও জানান প্রধানমন্ত্রী। তবে সব সময়ই দেশের মানুষের জন্য কাজ করেছেন এবং ভবিষ্যতেও তাই করে যাবেন বলে জানান তিনি।

এ ছাড়া যার যার এলাকায় গিয়ে মানুষের কাছে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতেও দলের নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় বিদেশি কূটনৈতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।



from BdNews24 https://ift.tt/2BzfKWD

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages