অ্যাপেনডিসাইটিসের লক্ষণ কী কী? - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 25 November 2018

অ্যাপেনডিসাইটিসের লক্ষণ কী কী?

পেটে নানা কারণে ব্যথা হতে পারে। কোনটি গ্যাস্ট্রিক আর কোনটি অ্যাপেনডিসাইটিসের ব্যথা তা বুঝতে হবে আমাদের। ব্যথা বেশি মনে হলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে।

অ্যাপেনডিক্স কোনো কারণে সংক্রমণ হলে তলপেট ফুলে ওঠে, সঙ্গে প্রচণ্ড ব্যথা হয় ও ব্যথা বাড়তে থাকে। অ্যাপেনডিক্স তলপেটের ডান দিকে থাকে। তাই এই ব্যথা সাধারণত, নাভির কাছ থেকে শুরু হয়ে তলপেটের ডান দিকে ছড়াতে থাকে।

সংক্রমণ শুরুর দিকে অল্প ব্যথা থাকলেও সঙ্গে বমি হয়। সারা ক্ষণই বমিভাব থাকে। জিভে কোনো স্বাদই ভাল লাগে না, তাই খাদ্যে অরুচি দেখা দেয়।

কোনো কোনো রোগীর ক্ষেত্রে এই সংক্রমণের শুরুতে ডায়রিয়া দেখা যায়। আবার কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যও হতে পারে।

তলপেটের ডান দিকে ব্যথার সঙ্গে হালকা জ্বর হওয়াও এই রোগের অন্যতম লক্ষণ।



from জানা-অজানা – বাংলানিউজ https://ift.tt/2KwsI8t

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages