ডুয়েটে রোবট সোফিয়ার গান - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 26 November 2018

ডুয়েটে রোবট সোফিয়ার গান

আমেরিকার জনপ্রিয় টিভি উপস্থাপক জিমি ফালনের ‘টুনাইট শো’-তে জিমির সঙ্গে ডুয়েটে গান গাইলেন কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত পৃথিবীর প্রথম রোবট সোফিয়া।

২১ নভেম্বরের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিল বিভিন্ন রোবট। সোফিয়ার পাশাপাশি সেদিনের শোতে উপস্থিত ছিল এমআইটির তৈরি রোবট ‘মিনি চিতা’, টমেটো খাওয়ানো রোবট ‘টমাটান’।

‘মিনি চিতা’ ও ‘টমাটান’ বেরিয়ে যাওয়ার পর মঞ্চে ঢোকে সোফিয়া। প্রাথমিক আলাপচারিতার পর ফালন তাকে জিজ্ঞাসা করে সে গান গাইতে পারে কিনা।

সোফিয়া জানায়, সে গান গাওয়াও রপ্ত করে ফেলেছে। এর পর ফালন ও সোফিয়া দুজন মিলে গাইতে শুরু করেন ক্রিস্টিনা আগুইলেরার জনপ্রিয় রোমান্টিক গান ‘সে সামথিং’।



from বিজ্ঞান ও প্রযুক্তি – বাংলানিউজ https://ift.tt/2BwRS4f

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages