ক্যানসারে আক্রান্ত শ্রমিকদের কাছে ক্ষমা চাইলো স্যামসাং - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 26 November 2018

ক্যানসারে আক্রান্ত শ্রমিকদের কাছে ক্ষমা চাইলো স্যামসাং

স্যামসাংয়ের কারখানায় কাজ করতে গিয়ে যে শ্রমিকেরা ক্যানসারে আক্রান্ত হয়েছেন, তাঁদের সকলের কাছে ক্ষমা চেয়েছে স্যামসাং। খবর আনন্দবাজার।

শুক্রবার স্যামসাংয়ের সহ-সভাপতি কিম কি-নাম দক্ষিন কোরিয়ার সিওলে স্বীকার করেন যে শ্রমিকদের জন্য যথার্থ সুরক্ষার ব্যবস্থা করতে তাঁরা ব্যর্থ হয়েছেন। এই সময সংস্থার হয়ে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পরা শ্রমিক ও তাঁদের পরিবারের কাছে ক্ষমা চান তিনি।

স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর তৈরির কারখানায় কাজ করতে গিয়ে ক্যানসারের মতো অনেক ধরনের মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন অনেক শ্রমিক। কয়েকটি মানবাধিকার সংগঠনের দেওয়া হিসাব অনুযায়ী, স্যামসাংয়ের কারখানায় কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ২৪০ জন কর্মী। এর মধ্যে ৮০ জন কর্মী মরণ ব্যাধিতে আক্রান্ত, যাদের মধ্যে বেশিরভাগই আবার কমবয়সী মহিলা।

স্যামসাংয়ের কারখানায় কর্মরত অবস্থায় প্রায় ১৬ ধরণের ক্যানসারে আক্রান্ত হয়েছেন শ্রমিকেরা। এছাড়াও মহিলারা গর্ভপাতের মতো সমস্যারও সম্মুখীন হচ্ছেন।



from বিজ্ঞান ও প্রযুক্তি – বাংলানিউজ https://ift.tt/2KxprWB

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages