মাঝপথে ফিল্ম ছেড়েছিলেন এই বলি তারকারা - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 21 September 2018

মাঝপথে ফিল্ম ছেড়েছিলেন এই বলি তারকারা

কখনো বা সহ-অভিনেতাদের সঙ্গে ঝামেলা। কখনো আবার অপছন্দের স্ক্রিপ্ট। সঙ্গে ইগোর সমস্যা তো রয়েছে। রয়েছে বিতর্কও। নানান কারণেই নানান ফিল্মে ‘হ্যাঁ’ করার পরেও ‘না’ করতে হয় অভিনেতাদের। আজ এমন কিছু অভিনেতাদের কাহিনি আনন্দবাজার পত্রিকা তুলে ধরেছে যাঁরা নানা কারণে মাঝপথে ফিল্মের কাজ ছেড়ে চলে গেছেন।

সোনু সুদ:

মাঝপথে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’র কাজ ছেড়ে দিয়েছিলেন সোনু সুদ। ছবির পরিচালক কৃশ অন্য ছবির কাজে ব্যস্ত হয়ে পড়ায়, ছবির বাকি অংশের শুটের দায়িত্ব নিয়েছিলেন কঙ্গনা। সংবাদমাধ্যমের কাছে সোনু জানিয়েছিলেন, অসুবিধাটা নারী পরিচালক নিয়ে নয়। একটা সেটে দু’জন পরিচালকের সঙ্গেই কাজ করতে অভিনেতার আপত্তি রয়েছে।

চিত্রাঙ্গদা সিংহ:

‘নওয়াজের সঙ্গে ইন্টিমেট সিন- নৈব নৈব চ!’ এই বলে, ‘বাবুমশাই বন্দুকবাজ’- এর সেট থেকে বেরিয়ে গিয়েছিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ। সেই রোলে পরে অভিনয় করেন বিদিতা বাগ। তবে ছবির পরিচালক জানিয়েছিলেন, ‘নওয়াজের সঙ্গে ইন্টিমেট সিন করতে কোনো অসুবিধা ছিল না চিত্রাঙ্গদার। ওর আসল সমস্যা ছিল স্ক্রিপ্ট নিয়ে।’

ঐশ্বর্যা রাই:

পরিচালক মধুর ভান্ডারকরের ‘হিরোইন’ ছবিতে কারিনা কাপুরের জায়গায় প্রথমে অভিনয় করার কথা ছিল ঐশ্বর্যা রাইয়ের। ঐশ্বর্যার সঙ্গে শুটিং শুরুও করে দিয়েছিলেন মধুর। কিন্তু মাঝপথে পরিচালকের কানে আসে, ঐশ্বর্যা অন্তঃসত্ত্বা। বিষয়টি গোপন করেছিলেন বলেই ঐশ্বর্যার জায়গায় পরবর্তীকালে কারিনাকে ‘হিরোইন’ হিসেবে বেছে নেন পরিচালক।

ঐশ্বর্যা রাই:

২০০৩ সালে ‘চলতে চলতে’ ছবিটিরও শুটিং শুরু করে মাঝপথে ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ঐশ্বর্যা রাই। কারণ, সেটে একদিন সালমান চলে এসেছিলেন। আর সেখানে ঐশ্বর্যার সঙ্গে বিস্তর কথা কাটাকাটি হয় সল্লু মিঞার। তার পরেই ছবির পরিচালক আজিজ মির্জাকে ছবিটি করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন ঐশ্বর্যা

কারিনা কাপুর:

‘কুইন’, ‘কহো না প্যায়ার হ্যায়’, ‘কাল হো না হো’ এই সব ছবিগুলো থেকে মাঝপথেই বেরিয়ে গিয়েছিলেন করিনা কাপুর। ‘রামলীলা’ ছবিতে প্রথমে ‘হ্যাঁ’ করার পর, শুটিং শুরুর ১০ দিন আগে ফের ‘না’ করে দিয়েছিলেন বেবো। পরিচালক বানশালী তীব্র চটেছিলেন। বলেছিলেন, ‘সব কিছু তৈরিই ছিল। ১০ দিন আগে কারিনার ছেড়ে যাওয়া আমাদের কাছে শকিং ছিল।’

রেখা:

‘ফিতুর’ ছবিতে অভিনয় করার কথা ছিল রেখার। কিন্তু ওই চরিত্রের সঙ্গে নিজের জীবনেরই কিছুটা মিল খুঁজে পাচ্ছিলেন অভিনেত্রী। আর তার কারণেই ‘ফিতুর’ ছেড়ে বেরিয়ে আসেন রেখা। রেখার জায়গায় ছবিতে অভিনয় করেন তাব্বু।

শ্রীদেবী:

‘বাহুবলী’তে শিবগামীর চরিত্রের জন্য প্রথমে শ্রীদেবীকেই বেছে ছিলেন পরিচালক এস এস রাজামৌলী। আর এই চরিত্রের জন্য শ্রীদেবী ৬ কোটি টাকা চেয়েছিলেন বলে শোনা যায়। তাতে রাজি হননি রাজামৌলী। ২.৫ কোটি টাকায় শিবগামীর চরিত্রে পরে সাইন করেন দক্ষিণী অভিনেত্রী রাম্যা কৃষ্ণণ।

প্রিয়াঙ্কা চোপড়া:

সালমানের ড্রিম প্রজেক্ট ‘ভারত’-এর জন্য শুটিং শুরু করেছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু মাঝপথে নিক জোনাসের সঙ্গে এনগেজমেন্টের জন্য ছবি থেকে বেরিয়ে আসেন। পিগি চপসের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন সালমান।



from BdNews24 https://ift.tt/2xt06Yo

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages