মাশরাফি নয় যাকে ‘ওয়ান ম্যান আর্মি’ বললেন পূর্ণিমা - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 21 September 2018

মাশরাফি নয় যাকে ‘ওয়ান ম্যান আর্মি’ বললেন পূর্ণিমা

এশিয়া কাপে এখনও গ্রুপ পর্ব শেষ হয়নি। তবে সুপার ফোরে কোন চারটি দল খেলবে তা নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ পর্বের খেলা শেষ হল গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে।

আজ (২১ সেপ্টেম্বর) সুপার ফোরের লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। ২৩ সেপ্টেম্বর, রোববার বাংলাদেশের বিপক্ষে লড়বে আফগানিস্তান। ২৬ সেপ্টেম্বর, বুধবার বাংলাদেশ বনাম পাকিস্তান। ২৮ সেপ্টেম্বর, শুক্রবার ফাইনাল।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচেই চ্যাম্পিয়ন হওয়ার আবাস দিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত একটি ম্যাচ উপহার দিয়েছে। তামিমের এক হাতে ব্যাটিংয়ের বীরোচিত কীর্তি নিয়ে আলোচনা চলছে এখনও।

শোবিজ অঙ্গনে ক্রিকেটপ্রেমী তারকাদের অভাব নেই। তাদের মধ্যেরই একজন অভিনেত্রী পূর্নিমা। বাংলাদেশ দলকে নিয়ে তিনিও করেছেন ইতিবাচক মন্তব্য।

পূনির্মা বলেন, গতবারের রানার্স-আপ দল বাংলাদেশ। যেভাবে শুরুটা করল তাতে বাংলাদেশের সম্ভাবনা খুবই বেশি। আমার কেন যেন মনে হয় এবারও গত বছরের মতো একই দল ফাইনাল খেলবে—ভারত আর বাংলাদেশ। আর গতবারের না পাওয়াটা মেটাবে বাংলাদেশ।

বাংলাদেশ দলের সব ক্রিকেটারই আমার প্রিয়, তবে মাশরাফি বিন মর্তুজা একটু বেশিই প্রিয়। সবার যার যার জায়গা থেকে পারফর্ম করবে আশা করি। তবে ওয়ান ম্যান আর্মি হয়তো সেই মুশফিকই হতে পারে।



from BdNews24 https://ift.tt/2xt02rC

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages