শহিদুল আলমের জামিন আবেদন শুনানি মঙ্গলবার - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

শহিদুল আলমের জামিন আবেদন শুনানি মঙ্গলবার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় হাইকোর্টে আলোকচিত্রী এবং দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমের করা জামিন আবেদনের শুনানি মঙ্গলবার (সেপ্টেম্বর ৪)।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মো: রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আবেদন শুনানি জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন।

এই আইনজীবী জানান, সোমবার এই জামিনের আবেদন হাইকোর্টের কার্য তালিকায় শুনানির জন্য ছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেলের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান এই আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল থাকতে চান। এ কারণে আগামীকাল পর্যন্ত সময় চান। এরপর আদালত সময় মঞ্জুর করে আগামীকাল দিন ধার্য করেন।

গত ৬ আগস্ট এ মামলায় ঢাকা ঢাকার মুখ্য মহানগর হাকিম শহিদুল আলমের জামিন আবেদন নামঞ্জুর করেন। সাত দিনের রিমান্ড শেষে গত ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারিক আদালত।

এরপর গত ১৪ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হলে ১১ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করেন।

কিন্তু গত ১৯ আগস্ট শহিদুলের জামিন আবেদন শুনানির তারিখ এগিয়ে আনার আবেদন করা হলে তা গ্রহণ করেননি আদালত। একই আদালতে গত ২৬ আগস্ট শহিদুল আলমের অন্তর্বর্তীকালীন জামিন চাইলে আদালত শুনানির জন্য তা গ্রহণ করেননি।

এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা এই মামলায় গত ২৮ আগস্ট হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শহিদুল আলম।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক ও মিথ্যা’ প্রচারের অভিযোগে শহিদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে এই মামলা করা হয়।



from BdNews24 https://ift.tt/2N7Jb73

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages