যখন তখন গ্রাহকদের এসএমএস দেয়া যাবে না - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 6 September 2018

যখন তখন গ্রাহকদের এসএমএস দেয়া যাবে না

এসএমসের মাধ্যমে প্রমোশনাল ক্যাম্পেইন বা পণ্য সংক্রান্ত তথ্য দিয়ে গ্রাহকদের কাছে এসএমএস পাঠানোর বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

নতুন নির্দেশনা অনুযায়ী, রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে এবং ‘ধর্মীয় কার্যকলাপের সময়’ এসএমএস ও আইভিআর-এর মাধ্যমে প্রমোশনাল ক্যাম্পেইন বা প্রোডাক্ট সংক্রান্ত তথ্য দিয়ে গ্রাহকদের কাছে এসএমএস পাঠানো যাবে না।

সম্প্রতি সব মোবাইল ফোন কোম্পানিগুলোর নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো বিটিআরসির ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, মোবাইল এসএমএস-এর মাধ্যমে পাঠানো সব বাংলা এসএমএস বাংলা অক্ষর ব্যবহার করে পাঠাতে হবে। কোনোভাবেই ইংরেজি অক্ষর ব্যবহার করে বাংলা বাক্যে এসএমএস পাঠানো যাবে না।

আগামী ১০ কার্যদিবসের মধ্যে সব গ্রাহককে মোবাইল এসএমএস-এর মাধ্যমে ডিএনডি (ডু নট ডিসটার্ব) নীতি সম্পর্কে অবহিত করে তা কমিশনকে জানাতেও বলা হয়েছে ওই নির্দেশনায়।

মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টিআইএম নুরুল কবির বিটিআরসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলা ভাষা বাংলা অক্ষর দিয়েই হওয়া উচিত।’

তবে সব হ্যান্ডসেটে যেন বাংলা অক্ষর দেখা যায় সে বিষয়টি নিশ্চিত করার জন্য বিটিআরসিকে পরামর্শ দেন তিনি।



from BdNews24 https://ift.tt/2Cps4cI

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages