একটি হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় টলিউড অভিনেত্রী পায়েল চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়েছে। শিলিগুড়ির একটি হোটেল থেকে এই অভিনেত্রীর লাশ উদ্ধার করা হয়। তবে পায়েল যাদবপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
মঙ্গলবার শিলিগুড়িতে এসেই এই হোটেলেই ওঠেন তিনি। পরের দিন সিকিম যাওয়ার কথা থাকলেও তা আর হল না।
পুলিশের ধারণা করছে, অভিনেত্রী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য পাঠানো হবে পায়েল চক্রবর্তীর দেহ।
তবে কী কারণে আত্মহত্যা করলেন এই অভিনেত্রী, সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই অনুমানও না কি করা হচ্ছে – মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন পায়েল।
এদিকে, পায়েলের মরদেহ নিতে শিলিগুড়িতে পৌঁছেছেন তার পরিবার।
from BdNews24 https://ift.tt/2wPsnbp
No comments:
Post a Comment