শাহরুখের বিপরীতে ভূমি পেডনেকার! - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 16 September 2018

শাহরুখের বিপরীতে ভূমি পেডনেকার!

ভারতীয় নভোচারী রাকেশ শর্মাকে নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক-স্যালুট। এতে এই নভোচারীর চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। শোনা যাচ্ছে, এতে ‘বলিউড কিং খান’র বিপরীতে অভিনয় করবেন ভূমি পেডনেকার।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘কয়েকদিন আগে নির্মাতারা ভূমি পেডনেকারের সঙ্গে দেখা করে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন। নির্মাতারা তাকে চূড়ান্ত করেননি কিন্তু তিনি তাদের পছন্দের তালিকায় রয়েছেন। কেন্দ্রীয় নারী চরিত্রটির পর্দায় উপস্থিতির সময় খুবই কম। এজন্য কোনো বড় অভিনেত্রী এতে অভিনয় করতে চাইছেন না।’

ভারতীয় এয়ার ফোর্সের সাবেক পাইলট রাকেশ শর্মা। মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় পাইলট তিনি। পর্দায় তার জীবনী তুলে ধরছেন পরিচালক মহেশ মাথাই। প্রথমে এই নভোচারীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের। কিন্তু পরবর্তী সময়ে এই সিনেমা থেকে সরে দাঁড়ান পিকে অভিনেতা এবং এতে শাহরুখ খানকে বেছেন নেন নির্মাতারা।

শোনা যাচ্ছে, আগামী অক্টোবর থেকে স্যালুট সিনেমার শুটিং শুরু করবেন শাহরুখ। নভেম্বর পর্যন্ত এর শুটিং করবেন এ অভিনেতা। এরপর তার পরবর্তী সিনেমা জিরো’র প্রচার শুরু করবেন তিনি। জিরো সিনেমাটি পরিচালনা করছেন আনন্দ এল রাই। এতে আরো অভিনয় করছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। আগামী ২১ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।



from BdNews24 https://ift.tt/2MDyzZ4

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages