গ্যালারী পরিস্কার করে বাংলাদেশীদের অনন্য নজির - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 16 September 2018

গ্যালারী পরিস্কার করে বাংলাদেশীদের অনন্য নজির

লক্ষ্য ২৬২ রান। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে এই লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওভার শেষ না হতেই ২২ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। তখন মনে হয়েছিল শ্রীলঙ্কা হয়তো সহজেই লক্ষ্যে পৌঁছে যাবে।

এর পরই চিত্রটা পাল্টে যায়, দ্বিতীয় ওভারের শেষ বলেই লঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সে ধারাবাহিকতায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তাই ১৩৭ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের এ জয়ের পিছনে রয়েছে তামিমের ত্যাগ, মুশফিকের দাপুর্টে ইনিংস ও মাশরাফির নেতৃত্ব। সর্বোপরী টাইগারদের নিরলস পরিশ্রম এনে দিয়েছে আজকের জয়।

তবে শুধু জয় নয়, সংযুক্ত আরব আমিরাতে অনন্য নজির স্থাপন করেছেন বাংলাদেশীরা। ম্যাচের পর গ্যালারীর ময়লা পরিস্কার করে তারা এ নজির স্থাপন করেছে। যেসব ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।



from BdNews24 https://ift.tt/2MDyHI2

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages