রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 2 September 2018

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

রংপুরের সিও বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই বাসের প্রায় ৫০ যাত্রী আহত হয়েছেন।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসটি সিও বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ বলে জানা গেছে।

একইসঙ্গে দুই বাসের অন্তত ৫০ যাত্রী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।



from BdNews24 https://ift.tt/2PsiJ5n

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages