সৌদি রাজতন্ত্রের সমালোচনা করায় চাকরি হারালেন মরক্কোর খতিব - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 2 September 2018

সৌদি রাজতন্ত্রের সমালোচনা করায় চাকরি হারালেন মরক্কোর খতিব

সৌদি রাজতন্ত্রের সমালোচনা করায় মরক্কোর পূর্বাঞ্চলীয় একটি মসজিদের খতিবকে বরখাস্ত করা হয়েছে। আরবি দৈনিক আল-কুদস আল-আরাবির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, মরক্কোর পূর্বাঞ্চলীয় বারকেন শহরের প্রখ্যাত খতিব আব্দুল হামিদ নাজ্জারিকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে সেদেশের আওকাফ মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় দাবি করেছে, জুমার নামাজের খুতবায় রাজনৈতিক বিষয়ের অবতারণা করার কারণে নাজ্জারিকে বরখাস্ত করা হয়েছে।

জুমার নামাজের খতিবকে নিরপেক্ষ আলোচনা করতে হবে বলেও ওই মন্ত্রণালয় জানিয়েছে। মরক্কোর আওকাফ মন্ত্রণালয় এক্ষেত্রে দেশটির রাজার পক্ষ থেকে জারি করা এক ফরমানকে উদ্ধৃত করেছে যেখানে সৌদি সরকারের সমালোচনা নিষিদ্ধ।

আব্দুর রহমান নাজ্জারি গত শুক্রবারের জুমার নামাজের খুতবায় সৌদি আরবের জনগণের ওপর সেদেশের রাজতান্ত্রিক সরকারের দমনপীড়নের নিন্দা জানান। সেইসঙ্গে ইয়েমেনের নিরস্ত্র জনগণের ওপর সৌদি পাশবিক হামলারও সমালোচনা করেন। শিগগিরই সৌদি রাজতন্ত্রের পতন হবে এবং কাবা শরীফ আল-সৌদ রাজবংশের দখলমুক্ত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মরক্কো সৌদি আরবের মিত্র হিসেবে পরিচিত এবং দারিদ্র্যপীড়িত ইয়েমেনে গত তিন বছরেরও বেশি সময় ধরে চলা সৌদি আগ্রাসনের প্রতি সমর্থন জানিয়েছে রাবাত।



from BdNews24 https://ift.tt/2ovO63B

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages