রিয়াল মাদ্রিদ থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ভাগিয়ে নিয়ে গেছে জুভেন্টাস। পাল্টা প্রতিশোধ হিসেবে পাওলো দিবালাকে তুরিন থেকে ভাগিয়ে আনছে লস ব্লাঙ্কোরা। এ চাঞ্চল্যকর খবর দিয়েছে খোদ আর্জেন্টাইন সংবাদমাধ্যম।
আলবিসেলেস্তেদের ক্রীড়াবিষয়ক প্রভাবশালী গণমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, ১৮০ মিলিয়ন ইউরোতে দিবালাকে কিনছে রিয়াল। সেই হিসাবে প্রতি মৌসুমে ১৬ মিলিয়ন ইউরো আয় করবেন তিনি। এ নিয়ে সব কিছুই ঠিকঠাক। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা।
গেল জুলাইয়ের শুরুতে রিয়ালের সঙ্গে ৯ বছরের সম্পর্ক চুকিয়ে তুরিনে পাড়ি জমান রোনাল্ডো। এর পর থেকে দলটিতে তার স্থান খালি পড়ে রয়েছে। মাঝে নেইমারকে দিয়ে সেই শূন্যস্থান পূরণের জোর প্রচেষ্টা চালিয়েছিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। তবে গ্যালাকটিকো প্রেসিডেন্টের ডাকে সাড়া দেননি ব্রাজিল প্রিন্স। এবার দিবালাকে দিয়ে সেই গ্যাপ ফিলআপের চেষ্টা করছেন তিনি।
পেরেজের প্রচেষ্টা আলোর মুখও দেখতে পারে। কারণ ওলে’র দাবি, জুভ বস ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না আর্জেন্টাইন তরুণ সেনসেশনের। এসব সত্য হলে রিয়ালের ডেরায় ভেড়া তার সময়ের ব্যাপার। বাস্তবে তা রূপ পেলে ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের গায়ে উঠবে রোনাল্ডোর ফেলে যাওয়া ৭ নম্বর জার্সি।
from BdNews24 https://ift.tt/2PkDvUx
No comments:
Post a Comment