নড়াইলের মামলায় খালেদার জামিন স্থগিত হয়নি - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 30 August 2018

নড়াইলের মামলায় খালেদার জামিন স্থগিত হয়নি

স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘বিতর্কিত বক্তব্য’ দেয়ার অভিযোগে নড়াইলে করা এক মানহানি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেননি চেম্বার বিচারপতির আদালত।

এই মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া ৬ মাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত বিষয়টি আগামী ১ অক্টোবর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।

বৃহস্পতিবার আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ৫ আগস্ট নড়াইলের জেলা ও দায়রা জজ এই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। এরপর ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে খালেদা জিয়া।

সে আবেদনের শুনানি নিয়ে গত ১৩ আগস্ট এই মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এরপর সে জামিন স্থগিত চেয়ে গত ১৯ আগস্ট চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে দেওয়া বক্তব্যে মহান স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া। ওই সমাবেশে বঙ্গবন্ধুর ব্যাপারেও মন্তব্য করেন তিনি। তার সে বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়।

এরপর ২০১৫ সালের ২৪ ডিসেম্বর দুপুরে নড়াইলের চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম নামে এক ব্যক্তি খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে মানহানির মামলা করেন।



from BdNews24 https://ift.tt/2olp6ff

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages