কাদের সাহেবের বক্তব্যেই প্রমাণ নীলনকশার রায় হবে: রিজভী - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 25 August 2018

কাদের সাহেবের বক্তব্যেই প্রমাণ নীলনকশার রায় হবে: রিজভী

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে আওয়ামী লীগ উদ্দেশ্যপ্রণোদিত রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যেই বুঝা যায় এই মামলায় নীলনকশার রায় হবে।

শনিবার বেলা ১১টার দিকে নয়াপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ আওয়ামী নেতাদের বক্তব্য শুনে মনে হয়- একুশে আগস্টের রায়কে প্রভাবিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। একুশে আগস্ট বোমা হামলা মামলার রায় নিজেরা লিখে তা আদালতকে দিয়ে বাস্তবায়ন করাবেন কি না মানুষের মনে সে সংশয়ও এখন দেখা দিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এসব বক্তব্য শুনে মনে হয় একটি ফরমায়েশ রায় হতে যাচ্ছে- এমন দাবি করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব গতকাল (শুক্রবার) বলেছেন- একুশে আগস্ট মামলার রায় হলে সংকটে পড়বে বিএনপি। কাদের সাহেবের বক্তব্যেই পরিষ্কার যে তারা নীলনকশা অনুযায়ী এই মামলার রায় নিয়ে আগাম কাজ করছেন।’

তিনি বলেন, তাদের (আওয়ামী লীগ) আন্দোলনের ফসল মইনউদ্দিন-ফখরুদ্দিন সরকারের সময়ও এ মামলার চার্জশিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাদের দলীয় লোক কাহার আকন্দকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেন। তার আগেই কাহার আকন্দ পুলিশ ডিপার্টমেন্ট থেকে অবসরে গিয়ে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। এমনকি ২০০৮ সালে জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন।

রিজভী আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাকে পুলিশ বিভাগে ফের নিয়োগ দিয়ে এ মামলায় তদন্ত কর্মকর্তা করা হয় ২০০৯ সালে। দলীয় চেতনার তদন্ত কর্মকর্তা কাহার আকন্দকে নিয়োগ দেয়ার উদ্দেশ্যই ছিল এ মামলায় তারেক রহমানকে জড়ানো। পরে ২০১১ সালে নাম সম্পূরক চার্জশিটে পূর্ব পরিকল্পনা ও ষড়যন্ত্রমূলকভাবে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়।



from BdNews24 https://ift.tt/2PBtbbG

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages