সিনেটে প্রথম বক্তৃতায় ইমরানের কণ্ঠে মুসলিম বিশ্বের সমালোচনা - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 28 August 2018

সিনেটে প্রথম বক্তৃতায় ইমরানের কণ্ঠে মুসলিম বিশ্বের সমালোচনা

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ধর্ম অবমাননার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কোনো নীতি তৈরি করতে না পারা মুসলিম দেশগুলোর সমন্বিত ব্যর্থতা।

সোমবার পাকিস্তানের সিনেটে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বক্তৃতায় তিনি এ বিষয়ে কথা বলেন। ইমরান খান জানান, তিনি জাতিসংঘে বিষয়টি তুলবেন।

তবে সেটি যে খুব বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে তাও মনে করছেন তিনি। ইমরান খান বলেন, ‘যাই হোক, আমি ভাবি না যে এত খুব একটা পরিবর্তন আসবে।’

অস্টেলিয়ার সিডনিতে গির্ট উইল্ডার্সকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ

নেদারল্যান্ডের মুসলিম বিদ্বেষী রাজনীতিবিদ গির্ট উইল্ডার্স তার পার্টি অফিসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যাঙ্গচিত্র তৈরির প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। এ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানও। সেই প্রসঙ্গ টেনে ইমরান খান গতকাল বক্তব্য দেন।

ইমরান খান বলেন, ‘আমাদের সরকার বিষয়টি ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)তে বিষয়টি তুলবে এবং মুসলিম দেশগুলোকে সমন্বিত একটি নীতি তৈরির আহ্বান জানাবে। এটি বহু বছর আগেই করার দরকার ছিল।’ সূত্র: ডন



from BdNews24 https://ift.tt/2PHuNRf

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages