ঝিনাইদহে ডাকাতদের কোপে সেনা সদস্য নিহত - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 18 August 2018

ঝিনাইদহে ডাকাতদের কোপে সেনা সদস্য নিহত


ঝিনাইদহে মুখোশপরা ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন সাইফুল ইসলাম নামে এক সেনা সদস্য। শনিবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সেনা সদস্য সাইফুল ইসলাম টাঙ্গাইল ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি আসেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, নিহত সেনা সদস্য মোটরসাইকেলে শ্বশুর শামছুল ইসলাম এবং ছোট ভাই নৌবাহিনীর সদস্য মনিরুলকে নিয়ে চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জ বাজার থেকে নিজ গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে গ্রামের পুলিশ ফাঁড়ির কাছে ফাঁকা মাঠে ৭/৮জন ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে।

তিনি আরও জানান, ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল থেকে লাফ দিয়ে শ্বশুর ও ছোট ভাই পালিয়ে যেতে সক্ষম হন। সেনা সদস্য সাইফুলকে বাগে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও তার গলায় আঘাত করে। এতে গুরুতর আহত হয় সে। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ৮ আগস্ট সাইফুল ইসলাম বাড়িতে আসেন। চলতি মাসের ২৭ আগস্ট কর্মস্থলে যোগদান করার কথা ছিল। পারিবারিক সুত্র জানায়, ইতিমধ্যে ল্যান্সকর্পোরাল পদে পদোন্নতি হয়েছে সাইফুলের। তার স্ত্রী মাগুরার শাম্মি খ্যাতিমান ক্রীড়াবিদ। তাদের হামজা ও আবু হুরাইরা নামে দুটি সন্তান রয়েছে।

এ রিপোর্ট লেখার সময় ঘটনাস্থলে ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমানসহ পদস্থ পুলিশ কর্মকর্তাগণ। মুখোশ পরা ডাকতরা কী কী লুট করেছে তা এখনো জানাতে পারেনি পুলিশ।



from BdNews24 https://ift.tt/2nMhS3N

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages