চিকেন ঝাল ফ্রেজি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। কিন্তু বিফ ঝাল ফ্রেজি খেয়েছেন কি? বিশেষ করে সেটা যদি হয় রকমারি সবজির সাথে। পরোটা কিংবা নানের সাথে খেতে দারুণ লাগে এই বিফ ঝাল ফ্রেজি। পোলাও কিংবা ভাতের সাথেও জমে ভালো।
চলুন জেনে নিই গরুর মাংসের ‘ঝাল ফ্রেজি’ রেসিপিটি –
যা যা লাগবে-
হাড় ও চর্বি ছাড়া পাতলা করে কাটা গরুর মাংস ১ কেজি টক দই ৮ টে চামচ হলুদের গুঁড়ো ১ চা চামচ মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ লেবুর রস ২ টেবিল চামচ পিঁয়াজ বড় দেখে ২ টা (কিঊব করে কাটা) রসুন কুচি ২ টেবিল চামচ আদা কুচি ১ টেবিল চামচ ২ টা টমেটো কুচি করা সবুজ ও লাল ক্যাপ্সিকাম কিউব করে কাটা ১ কাপ আলু কিউব করে কাটা আধা কাপ কচি মটরশুঁটি আধা কাপ কাঁচা মরিচ ৪ টা মাঝ বরাবর কেটে নেয়া তেল ৪ টেবিল চামচ গরম মসলা পাউডার ১ চা চামচ ধনিয়া পাতা কুচি এক মুঠো লবণ স্বাদ মতো গরম পানি ৩ কাপ
প্রনালি
-লবণ, টক দই, হলুদ-মরিচের গুঁড়ো ও লেবুর রস দিয়ে গরুর মাংস অন্তত ১২ ঘন্টা মেরিনেট করে রাখুন।
– কড়াইতে তেল দিয়ে পিঁয়াজ দিন। ২ মিনিট ভেজে আদা ও রসুন কুচি দিয়ে সোনালি হওয়ার আগ পর্যন্ত ভাজুন। এবার তাতে মাংস সহ মেরিনেট এর মশলা দিয়ে ২ মিনিট বেশি আঁচে ভাজুন। এখন আঁচ কমিয়ে দিন।
– এবার টমেটো কুচি দিয়ে নেড়েচেরে পানি দিয়ে ঢেকে দিন। ২০ মিনিট পর আলু দিয়ে আবারো ঢেকে দিন।
– গোস্ত সিদ্ধ হয়ে এলে বাকি সবজিগুলো দিয়ে গরম মসলা পাউডার দিয়ে নেড়ে দিন। প্রয়োজনে আরো ১ কাপ পানি দিন।
– ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে এলে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে গরম গরম পরোটা বা পোলাও এর সাথে পরিবেশন করুন।
from BdNews24 https://ift.tt/2PtbfA9
No comments:
Post a Comment