প্রকাশ্যে এল ম্যারাডোনার উচ্ছৃঙ্খল যৌ’ন জীবনের নতুন কাহিনী! - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 23 August 2018

প্রকাশ্যে এল ম্যারাডোনার উচ্ছৃঙ্খল যৌ’ন জীবনের নতুন কাহিনী!

দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার যৌন জীবন যাপনের নয়া কাহিনি প্রকাশ্যে। মেক্সিকো বিশ্বকাপের মহানায়কের এই কেচ্ছা এতদিন ধামাচাপাই ছিল। এবার তা প্রকাশ করে দিলেন আর্জেন্টাইন টিভি স্টার মির্থা লেগ্র্যান্ড।

একটি ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মিলানের তারকা ফুটবলার মাউরো ইকার্ডির বর্তমান স্ত্রী ওয়ান্ডা নারার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। সেই কাহিনিই সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করেছেন মির্থা।

নারা ও মারাদোনার সম্পর্কের কথা বলতে গিয়ে এক রাতের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। মার দেল প্লাটার একটি হোটেলে উঠেছিলেন মির্থা। সেই হোটেলেরই অন্য একটি রুম বুক করেছিলেন ম্যারাডোনা ও নারা৷ রাতে ম্যারাডোনা ও নারা উদ্দাম যৌনতায় মেতে ওটেন। পাশের ঘরে বিকট শব্দ তো হতোই। তার সঙ্গে আসবাবপত্র সরানোর শব্দও শুনতে পেয়েছিলেন মির্থা।

এই ঘটনার পরে মির্থাকে একবার নারা জিজ্ঞাসা করেন, ‘‘তোমার প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করো না কেন?’’
মির্থা এমন প্রশ্ন শুনে বিস্মিত হয়ে যান। নারাকে পালটা দেন মির্থা, ‘‘তোমাকে? তুমি তো ম্যারাডোনার সঙ্গে হোটেলে উঠেছ। গতরাতে তুমি আর ম্যারাডোনা আমাকে ঘুমোতে দাওনি।’’ মির্থা আরও বলেন, ‘‘ওরা আসবাব সরাত। কেন যে আসবাব সরাত তা আমার জানা ছিল না।’’

এই ঘটনা অনেকদিন আগের। ইকার্ডিকে বিয়ে করেন নারা। তার আগে প্রাক্তন বার্সেলোনা তারকা ম্যাক্সি লোপেজের স্ত্রী ছিলেন তিনি। এক সময়ে ম্যারাডোনার যৌন সঙ্গী যে ছিলেন নারা, তা এবার প্রকাশ্যে এল।

প্রসঙ্গত, এর আগেও ফুটবল মহাতারকার যৌন জীবনের নানা রঙিন কাহিনি উঠে এসেছে সামনে। এবার সেই কাহিনিমালায় যুক্ত হল নতুন কাহিনি।



from BdNews24 https://ift.tt/2wlDGHh

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages