কেরালার বন্যার্তদের ১ কোটি রুপি সহায়তা দিলেন সুশান্ত সিং রাজপুত - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 23 August 2018

কেরালার বন্যার্তদের ১ কোটি রুপি সহায়তা দিলেন সুশান্ত সিং রাজপুত

কেরালার বন্যাদুর্গত মানুষের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি রুপি দিলেন সুশান্ত সিং রাজপুত। বলিউডের এই অভিনেতা জানান, এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর আরজির প্রেক্ষিতে কেরালার বন্যাপীড়িত মানুষের জন্য এক কোটি রুপি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

ওই ব্যক্তি সুশান্তকে ট্যাগ করে জানান, তিনি কেরালার পাশে দাঁড়িতে চান। কিন্তু, সেই আর্থিক সামার্থ্য নেই। এর পরই দেরি না করে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ওই টাকা ট্রান্সফার করেন সুশান্ত।

গত কয়েক দিনে কেরালাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন বলিউডের প্রায় সব বড় অভিনেতা। শাহরুখ থেকে হৃতিক রোশন, অমিতাভ বচ্চন থেকে অক্ষয় কুমার নিজেদের মতো করে কেরালার বন্যাত্রাণে আর্থিক সাহায্য করেছেন।

ইনস্টাগ্রামে সুশান্ত লিখেছেন, একটা কাজের মতো কাজ করলাম। ভালো লাগছে। সত্যিই যেন মানুষ হিসেবে কিছু অন্তত করতে পারলাম।



from BdNews24 https://ift.tt/2wn74Ng

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages