হজযাত্রীদের জন্য মুসলিম দেশের তুলনায় ইসরায়েল ভালো: সৌদি মন্ত্রী - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 23 August 2018

হজযাত্রীদের জন্য মুসলিম দেশের তুলনায় ইসরায়েল ভালো: সৌদি মন্ত্রী

সৌদি আরবের ইসলামি বিষয়ক মন্ত্রী হজযাত্রীদের হজ পালনে বাধা না দেওয়ার জন্য ইসরায়েলের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, অন্যান্য মুসলিম দেশের মতো হজ পালনে বাধা দেয়নি ইসরায়েল। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের ক্রমবর্ধমান সুসম্পর্কের ইঙ্গিত হতে পারে সৌদি আরবের মন্ত্রীর এই মন্তব্য। সৌদি আরবের মন্ত্রীর এই মন্তব্যের ভিডিও ইসরায়েল সরকারের আরবি ভাষার টুইটার অ্যাকাউন্টে রিটুইট করা হয়েছে। এতে ইসরায়েল সরকার মন্তব্য করেছে, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এবার ইসরায়েলের ৪ হাজার মুসলিম নাগরিক পবিত্র স্থানে হজ পালন করেছেন।

ইসলামি বিষয়ক মন্ত্রী শেখ আব্দুললতিফ বিন আব্দুলআজিজ আল-শেখ বলেন, আমরা যতদূর জেনেছি ইসরায়েল মুসলিম হজযাত্রীদের হজ পালনে সৌদি আরবে আসা নিষিদ্ধ করেনি। যদিও একটি মুসলিম দেশ নিজ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবে ধর্মীয় রীতি পালনে নিষেধাজ্ঞা জারি করেছে।

সৌদি মন্ত্রী কোন দেশের কথা বলেছেন তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে তিনি প্রতিবেশী কাতারকে ইঙ্গিত করেই এই মন্তব্য করেছেন। কয়েকদিন আগে কাতার অভিযোগ করেছে, সৌদি আরব দেশটির নাগরিকদের হজ পালনে বাধা দিচ্ছে।

উল্লেখ্য, কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি আরব দেশ এক বছরের বেশি সময় ধরে অবরোধ জারি রেখেছে।



from BdNews24 https://ift.tt/2PxKMRE

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages