ঘুমন্ত বাবার গলা কাটলো ছেলে - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 27 August 2018

ঘুমন্ত বাবার গলা কাটলো ছেলে

নাটোরের লালপুরে জয়নুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।

সোমবার সকালে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম গ্রামের ঢুলির মোড় নামক স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে অটোভ্যান চালক হযরত আলী হজোকে (৩৫) আটক করেছে পুলিশ।

পুলিশ ও গ্রামবাসী জানায় , নিহত জয়নুদ্দিন ও তার ছেলে হজোর মধ্যে বেশ কিছুদিন ধরে জমিজমা ও অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় বাবাকে ধারালো হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে সে। হজোর পরিহিত ট্রাউজার ও স্যান্ডেলে রক্ত দেখে সন্দেহ হয় পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়দের। বিষয়টি লালপুর থানা পুলিশকে জানালে পুলিশ হজো আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, এ ঘটনায় স্থানীয়দের সন্দেহ ও বিভিন্ন আলামতের ভিত্তিতে হজো আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



from BdNews24 https://ift.tt/2Lt2G4V

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages