আগামী সেপ্টেম্বর মাসেই বিচারিক আদালতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
‘বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের রায় ফাঁসি কার্যকর এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবি’তে আয়োজিত আলোচনা সভায় তিনি এমন আশার কথা জানান।
আনিসুল হক বলেন, ‘আমি আশাকরি আগামী সেপ্টেম্বর মাসেই বিচারিক আদালতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা মামলার রায় হবে। সে রায়েই আমরা দেখতে পাবো কারা ওই ঘটনায় জড়িত অপরাধী।’
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘২১ আগস্ট বাংলাদেশ: (আহত ও শহীদ পরিবার)’ এর কেন্দ্রীয় সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেন, ‘২১ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনার মাস্টার মাইন্ড তারেক রহমান।’
from BdNews24 https://ift.tt/2Bp1nnS
No comments:
Post a Comment