নয়া বিতর্কে কঙ্গনা - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 19 August 2018

নয়া বিতর্কে কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ব্যক্তি জীবনে অনেকবারই বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার নয়া বিতর্কে জড়ালেন এ অভিনেত্রী।

একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান দাবি করেছে, ২০১৭ সালের সেপ্টেম্বরে কিছু সম্পত্তি কেনেন কঙ্গনা। কিন্তু তাদের মধ্যস্থতাকারীর ফি পুরোপুরি পরিশোধ করেননি তিনি। এ বিষয়ে কঙ্গনাকে তলব করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

যদিও কঙ্গনা দাবি করেছেন, চুক্তি অনুযায়ী ফি পরিশোধ করেছেন তিনি। এ অভিনেত্রী বলেন, ‘বিষয়টি আমার ফিন্যান্স টিম দেখভাল করছে। অভিযোগকারীদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী ১ শতাংশ মধ্যস্থতাকারী ফি দেয়া হয়েছে যা প্রায় ২২ লাখ রুপি। কিন্তু তারা এখন ২ শতাংশ দাবি করছে। কিন্তু কখনোই ২ শতাংশ ফি প্রদানের সিদ্ধান্ত হয়নি। ব্যাংকের মাধ্যমে অর্থ প্রদান করা হয়েছে এবং সকল কাগজপত্র রয়েছে।’

এ বিষয়ে গত জুলাইয়ের শেষে মুম্বাইয়ের খার থানায় অভিযোগ করেছিলেন রিয়েল এস্টেটের এক ব্যক্তি। কঙ্গনা যে সম্পত্তি কিনেছেন তা মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলে অবস্থিত। এর মূল্য ২০.০৭ কোটি রুপি।

যদিও এ বিষয়ে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি বলেছেন, ‘আমি জানতাম এরকম একটা কিছু হবে এবং বিষয়টি এমনভাবে সাজানো হবে যেন ভুলটা আমার। বিষয়টি মিডিয়ার সামনে আনার কোনো ইচ্ছে নেই, কারণ আমি এখানে খুবই ক্ষুদ্র একজন ব্যক্তি এবং বিষয়টি সামনে আসলে আরো ক্ষতি হবে। এখন সব পক্ষের ডকুমেন্টের ওপর নির্ভর করাটাই ভালো হবে।’



from BdNews24 https://ift.tt/2vWPxfz

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages