হোয়াটসঅ্যাপে নিজের ছবি দিয়ে স্টিকার বানাবেন যেভাবে - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 26 November 2018

হোয়াটসঅ্যাপে নিজের ছবি দিয়ে স্টিকার বানাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে চালু হয়েছে নতুন স্টিকার ফিচার। তবে এই ফিচারে ব্যবহারকারীরা চাইলে নিজের ছবি দিয়েই স্টিকার বানাতে পারবেন। সেই স্টিকার অপরজনকে পাঠাতেও পারবেন।

সম্প্রতি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ-এর নতুন ভার্সনে নিজের ছবিকেই স্টিকার হিসেবে ব্যবহার পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। এই বিশেষ ফিচার ব্যবহারের জন্য প্রয়োজন অন্তত ২.১৮ ভার্সানের হোয়াটসঅ্যাপ। না হলে আপডেট করিয়ে নিতে হবে। এবার যে অভিব্যক্তিতে স্টিকার পাঠাতে চাইছেন, সেই ভঙ্গিতে ছবি তুলুন। ওই ছবিটিকে পিএনজি ফাইল ফরম্যাট-এ বদলে ফেলুন কোনও অ্যাপ ডাউনলোড করে। হোয়াটসঅ্যাপ শুধুমাত্র পিএনজি ছবিই সাপোর্ট করে। তাই ছবিটিকে পিএনজি ফর্ম্যাটে সেভ করুন। এর পর ওই পিএনজি ছবিটি বেছে নিন, যে ছবিটি দিয়ে স্টিকার বানাতে চাইছেন। ব্যস, আপনার ছবি দিয়ে তৈরি হয়ে গেল আপনার পছন্দের স্টিকার।

এই ভাবে কমপক্ষে তিনটি বিভিন্ন মুডের স্টিকার বানিয়ে ফেলুন। কারণ, হোয়াটসঅ্যাপ-এ স্টিকার অ্যাড করার অপশন পাওয়া যায় না। তিনটি স্টিকার তৈরি করা হয়ে গেলে গুগল প্লে স্টোর থেকে ‘পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ’ নামের অ্যাপ ডাউনলোড করুন এবং বেছে নিন আপনার পার্সোনালাইজড স্টিকার।

এবার যেখানে পার্সোনাল স্টিকারগুলো দেখতে পাবেন, তার পাশেই অ্যাড বাটন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে ফের অ্যাড অপশন আসবে। এখানে ক্লিক করলেই স্টিকার প্রস্তুত হয়ে যাবে। এবার যাকে পাঠাতে চান, তার চ্যাট উইন্ডো খুলে স্টিকার আইকন থেকে পছন্দমতো স্টিকার সিলেক্ট করুন আর পাঠিয়ে দিন। সূত্র: জি-নিউজ।



from বিজ্ঞান ও প্রযুক্তি – বাংলানিউজ https://ift.tt/2KvtByl

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages