স্বামী প্রথম স্ত্রীর কাছে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

স্বামী প্রথম স্ত্রীর কাছে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা

নাটোরের বড়াইগ্রামে গর্ভধারণ কেন্দ্র করে কলহের জের ধরে স্বামী প্রথম স্ত্রীর কাছে যাওয়ায় মার্জিয়া খাতুন (৩৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার ভোরে উপজেলার লক্ষ্মীকোলে এ ঘটনা ঘটে। নিহত মার্জিয়া খাতুন উপজেলার ভরতপুর গ্রামের পল্লী চিকিৎসক আলতাফ হোসেনের দ্বিতীয় স্ত্রী।

থানা সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে মার্জিয়া খাতুন তার প্রথম স্বামীকে ছেড়ে আলতাফ হোসেনকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা লক্ষ্মীকোলে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

সম্প্রতি মার্জিয়া খাতুন গর্ভবতী হয়ে পড়েন। কিন্তু আলতাফ বিষয়টি মেনে না নেয়ায় দুজনের মধ্যে কলহের সৃষ্টি হয়। এ কলহের জেরে আলতাফ প্রথম স্ত্রীর কাছে যান। এর পর তিন দিন সেখানেই অবস্থান করেন। এ অবস্থায় সোমবার রাতে মার্জিয়া খাতুন বাড়ির সিঁড়ির রেলিংয়ের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

ভোরে মার্জিয়ার সঙ্গে থাকা তার ছোটবোনের কান্নাকাটিতে প্রতিবেশীরা এসে মার্জিয়াকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক তহসেনুজ্জামান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই শামসুল হক বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।



from BdNews24 https://ift.tt/2LRPqHs

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages