প্রিয়াঙ্কার সঙ্গে বাগদানের পর মুখলেন নিকের সাবেক গার্লফ্রেন্ড - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 6 September 2018

প্রিয়াঙ্কার সঙ্গে বাগদানের পর মুখলেন নিকের সাবেক গার্লফ্রেন্ড

যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী ও গীতিকার নিক জোনাসের সঙ্গে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার বাগদানের পর মুখলেন নিকের সাবেক গার্লফ্রেন্ড অলিভিয়া কালপো। বলেছেন, তাঁদের বাগদানে খুশি তিনি।

২০১২ সালের মিস ইউনিভার্স অলিভিয়ার সঙ্গে নিক জোনাসের দুই বছর প্রেম ছিল। ২০১৫ সালে তাঁদের সম্পর্কের পাঠ চুকে যায়। পিপল ডটকমকে বলেন, তিনি খুশি। সাবেক প্রেমিককে শুভ কামনাও জানান অলিভিয়া।

অলিভিয়া বলেন, আমি মনে করি, বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে যেকোনো সময় প্রেম খুঁজে পাওয়া বেশ কঠিন। আমি খুবই খুশি তাঁর (নিক) জন্য। যারা ভালোবাসা ও সুখ খুঁজে পায়, তাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাই। এর মানে এই নয় যে আমি তাকে শুভ কামনা জানাব না।

২০১৭ সালে ফ্যাশন ব্র্যান্ড রালফ লরেন আয়োজিত মিট গালায় নিক জোনাস ও ২০০০ সালের মিস ওয়ার্ল্ড বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে প্রথম একসঙ্গে দেখা যায়। চলতি বছরের মে থেকে প্রিয়াঙ্কা-নিককে বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা যায়। গত ১৮ আগস্ট এ দুই তারকাযুগলের বাগদান হয়। আগামী বছরের শুরুর দিকে বিয়ে হবে, এমনটাই শোনা যাচ্ছে।

গত সপ্তাহে প্রিয়াঙ্কা-নিককে মেক্সিকোর ক্যাবো স্যান লুকাসে দেখা যায়। চিত্রসাংবাদিকরা সঙ্গে সঙ্গে ছবি তোলেন এই লাভবার্ডদের। প্রিয়াঙ্কা প্রিন্টেড নীল কো-অর্ডস পরা ছিলেন এবং সাদা শার্ট পরা ছিলেন নিক। দুজনের মুখেই ছিল হাসি।

আজ বুধবার সকালে এই যুগল টেনিস তারকা ইউএস ওপেনে সেরেনা উইলিয়ামসের খেলা দেখেন। তাঁদের সঙ্গে ছিলেন নিকের ভাই জো জোনাস ও তাঁর বাগদত্তা ‘গেম অব থ্রোনস’ খ্যাত সোফিয়া টার্নার।



from BdNews24 https://ift.tt/2wUnoWn

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages