সাতক্ষীরায় তিন দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 20 September 2018

সাতক্ষীরায় তিন দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

সাতক্ষীরা জেলা প্রশাসন ও কবি নজরুল ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে সুরের মুর্ছনায় সাতক্ষীরায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন।

বর্ণাঢ্য শোভাযাত্রার পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বুধবার সকাল থেকে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল হান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার। মুখ্য আলোচক ছিলেন, নজরুল গবেষক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এএফএম হায়াতুল্লাহ, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব আবদুর রাজ্জাক ভুঞা, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, নজরুল ইনস্টিটিউটের সচিব মো. আবদুর রহিম, প্রফেসর কাজী মো. অলিউল্লাহ ও প্রফেসর আশুতোষ সরকার।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা নজরুলকে সাম্যবাদী হিসাবে আখ্যায়িত করে বলেন, নজরুলের ‘চল চল চল উর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনী তল, চলরে চলরে চল’ কবিতা আমাদের ব্রিটিশ বিদ্রোহ মানসকে শাণিত করেছে।

ধুমকেতু পত্রিকায় নজরুল প্রথমেই স্বাধীনতার দাবি তোলেন উল্লেখ করে তারা আরও বলেন, ভারতবর্ষের এক ইঞ্চি জমিও ব্রিটিশরা দখলে রাখতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারন করেছিলেন তিনি। নজরুল ‘আনন্দময়ী মায়ের আগমনী’ লিখে অসাম্প্রদায়িকতার পরিচয় দিয়েছেন। তিনি ছিলেন প্রেমের কবি, তিনি ছিলেন বিদ্রাহী কবি। নজরুল আমাদের প্রেরণা ও পথপ্রদর্শক। নজরুলকে আমাদের হৃদয়ে অনুভূতিতে আনতে হবে। তার আদর্শকে আমাদের অনুসরণ করতে হবে বলে উল্লেখ করেন তারা।



from BdNews24 https://ift.tt/2OF5IWn

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages