ময়ূরের পেখম পরিয়ে তরুণীকে ধর্ষণ! - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 2 September 2018

ময়ূরের পেখম পরিয়ে তরুণীকে ধর্ষণ!

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর ভারতের জৈন সাধু শান্তিসাগরের নানা কুকর্ম ফাঁস হয়েছে। হোয়াটসঅ্যাপে নারীদের নগ্ন ছবি চাওয়া থেকে শুরু করে দক্ষিণার নামে তাদের নাচতেও বলতেন এই সাধু। একবার এক তরুণীকে তিনি ময়ূরের পেখম পরিয়ে ধর্ষণ করেছিলেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, এই সাধুর কাছে এক পরিবার আসে, যে পরিবারের তরুণীর ওপরই নজর পড়ে শান্তিসাগরের। তার বাবা-মা-এর সঙ্গে কথা বলে ওই তরুণীকে শিষ্যা করে নেন তিনি। ধীরে ধীরে তরুণীকে মেসেজ এবং ফোন করতে শুরু করেন ওই সাধু। পাশাপাশি, জপের নামে ওই তরুণীর থেকে নগ্ন ছবিও চাইতেন তিনি। একদিন তরুণীকে জপ করানোর নামে রাতে থেকে যেতে বলে ওই অভিযুক্ত। তার কথা শুনে তরুণী রাতে থেকে যান। নিজের ঘরে নির্যাতিতাকে নিয়ে গিয়ে তার শরীরে ময়ূরের পাখা লাগিয়ে কাপড় খুলতে বাধ্য করেন। আর তারপর জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

তরুণী তার পরিবারের কাছে সমস্ত কিছু জানালে প্রথমে তার কথায় কারও বিশ্বাস হয়নি। তার চিকিৎসা করানোর পরই তাকে ধর্ষণের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে মা-বাবার কাছে। কিন্তু সমাজের ভয়ে পিছিয়ে আসেন তারা। বাধ্য হয়েই নির্যাতিতা পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই সাধুকে।



from BdNews24 https://ift.tt/2PqzGgw

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages