ঢাকার কামরাঙ্গীর চরে এক যুবককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে নিহত এই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে মেরুন রঙের গেঞ্জি ও ট্রাউজার ছিল।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, ওই যুবককে রক্তাক্ত অবস্থায় রাত সোয়া ১১টার দিকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাহকদের বরাত দিয়ে তিনি বলেন, কামরাঙ্গীরচর ঈদগা মাঠে দুর্বৃত্তরা ওই যুবককে গুলি করে পালিয়ে যায়।
from BdNews24 https://ift.tt/2CBMKht
No comments:
Post a Comment