৩৩তম এনএবিসি আটলান্টায় - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 5 September 2018

৩৩তম এনএবিসি আটলান্টায়

নবাগত বাংলাদেশিদের কর্মসংস্থান ও বাসস্থানসহ প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বনে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়েছে নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন (এনএবিসি)-২০১৮। আগামী বছরের ৩৩তম এনএবিসি বসবে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায়।

গত ১ ও ২ সেপ্টেম্বর বস্টনে অনুষ্ঠিত ‘এনএবিসি’র ৩২তম মিলন মেলা’য় ফ্লোরিডা, জর্জিয়া, আটলান্টা ও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট এবং বাংলাদেশ থেকে অতিথি ও শিল্পীরা যোগ দেন।

বস্টনে মালবরো হোটেল হলিডে ইন’র বলরুমে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন’র চেয়ারম্যান দিনাজ খান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ থেকে যারা অভিবাসী ভিসায় আমেরিকায় আসেন তারা থাকা খাওয়া এবং কাজসহ বিভিন্ন সমস্যায় পড়েন। অতীতে আমরাও এমন পরিস্থিতির শিকার হয়েছি।’

দিনাজ খান উল্লেখ করেন, এনএবিসি’র সাথে যারা যুক্ত আছি, আমরা সকলেই ব্যবসা-বাণিজ্য করছি। আমাদের ব্যবস্যা প্রতিষ্ঠানে নবাগতদের কর্মসংস্থানসহ থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেবো। এতে করে নবাগতরা সহজেই যুক্তরাষ্ট্রের মত জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে। তাই যে যার সাধ্যমত তাদের সহযোগিতা করে যাবো।

স্টুডেন্ট হিসেবে যারা আসেন তাদের লেখাপড়াসহ মূলধারায় কর্মসংস্থানের সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি।

সেক্রেটারি মোহন জব্বার বলেন, নতুন প্রজন্মরাই একদিন নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশনের হাল ধরবে। সে জন্যই তাদেরকেও যুক্ত করছি।

কনভেনর মনির চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এনএবিসির সাবেক চেয়ারম্যান আবু লিয়াকত, সাবেক কনভেনর কুদরত ই খোদা, ট্রেজারার লিটন মজুমদার, কার্যকরী সদস্য সহিদুল ইসলাম ঠান্ডু, এমডি এইচ রহমান, সাগর চক্রবর্তী, মোহাম্মদ আলম আশু, বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের বাদল, রেহানা বেলী, তাজরীন আওয়াল ও জাকিয়া চৌধুরীসহ এনএবিসি’র সেন্ট্রাল ও হোস্ট কমিটির নেতৃবৃন্দ।

সাবেক চেয়ারম্যান আবু লিয়াকত বলেন, ১৯৯৯ সাল থেকে আমি এনএবিসি’র সাথে আছি। যতদিন বেচে থাকবো বাংলাদেশিদের কল্যাণে কাজ করবো।

তিনি আরও বলেন, আগামী বছর ২০১৯ সালে এনএবিসি অনুষ্ঠিত হবে আটলান্টায়। সর্বোচ্চসংখ্যক লোকের জনসমাগম হবে আশা করি। আপনাদের সবাইকে আমন্ত্রণ।

প্রথম দিন সংগীত পরিবেশন করেন দেশ ও প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল, শাহনাজ বেলী ও বিউটি দাশ। সমাপনী দিনে সংগীত পরিবেশন করেন কৃষ্ণা তিথি, তনিমা হাদী ও বেবী নাজনীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিটিভি’র জনপ্রিয় উপস্থাপিকা শারমিন সোনিয়া।
এছাড়া দেশীয় খাবার, পোষাক ও জুয়েলারি স্টল বসেছিল এনএবিসি’র এই মিলন মেলায়।

প্রাণে প্রাণে মিশে যাওয়া এ সম্মেলনের আমেজে চেয়ারম্যান দিনাজ খানের জন্মদিনের কেকও কাটা হয়।



from BdNews24 https://ift.tt/2wIE8iZ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages