ঘুষ নেয়ার অভিযোগে ৫৩ জন রেফারিকে নিষিদ্ধ করেছে ঘানা রেফারি অ্যাসেসিয়েশন(আরএজি)। এর মধ্যে ছয়জনকে আজীবন এবং ৪৭ জনকে ১০ বছর করে নিষিদ্ধ করা হয়। এছাড়া ম্যাচ চলাকালীন ভুলের কারণে ১৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আরএজি জানিয়েছে, এই রেফারিদের গত মাসেই একই ধরনের শাস্তি দিয়েছিল আফ্রিকান কনফেডারেশনস ফুটবলও (সিএএফ)। সেসময় অবশ্য আজীবন নিষিদ্ধ হয়েছিলেন দুজন। আর ১০ বছর করে শাস্তি পেয়েছিলেন ৬ জন।
নিষিদ্ধ রেফারিরা ১ অক্টোবরের আগে কোনোভাবেই মাঠে ফিরতে পারবেন না। কারণ তার আগে শাস্তির বিরুদ্ধে আপিলই করতে পারবেন না তারা।
ঘানার সাংবাদিক আনাস আমেরিও আনাসের একটি অনুসন্ধানী প্রতিবেদনে রেফারিদের ঘুষ নেয়ার গোপন ছবি প্রকাশের পরই তদন্তে নামে আরএজি।
এক বিবৃতিতে আরএজি জানিয়েছে, যারা শাস্তি পেয়েছেন তারা সবাই নীতি-নৈতিকতাসহ অ্যাসেসিয়েশনের নিয়ম-নীতির সব ধারা গুরুতরভাবে লঙ্ঘন করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।
from BdNews24 https://ift.tt/2pi2yNc
No comments:
Post a Comment