রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ ১৭ সেপ্টেম্বর - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 15 September 2018

রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ ১৭ সেপ্টেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর।

এবার প্রাথমিকভাবে আবেদন করেছে লাখ ৮৫ হাজার ৫৬ জন ভর্তিচ্ছু। এদের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে বিশেষ কোটাসহ ৫টি ইউনিটে মোট ১ লাখ ৬০ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য জানান। তিনি আরও জানান, ‘গত ৩ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয় ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত চলে। প্রাথমিক এ আবেদনে ৪,১৭৩ (কোটা ছাড়া) আসনের বিপরীতে মোট ২ লাখ ৮৫ হাজার ৫৬ শিক্ষার্থী আবেদন করেন।

এদের মধ্যে ‘এ’ ইউনিটে ৫৬,৪০৭, ‘বি’ ইউনিটে ৩৭,৬০৪, ‘সি’ ইউনিটে ৬১,২৩৪, ‘ডি’ ইউনিটে ৬০,২৯৩ ও ‘ই’ ইউনিটে ৬৯,৫১৮ ভর্তিচ্ছু আবেদন করেছেন। এদের মধ্যে থেকে প্রতি ইউনিটে উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে কোটাসহ মোট ৩২ হাজার শিক্ষার্থীকে চূড়ান্তভাবে পরীক্ষার জন্য মনোনীত করা হবে।’

আগামী ২২-২৩ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যাল ওয়েবসাইটে https://ift.tt/2o7MOvx পাওয়া যাবে।



from BdNews24 https://ift.tt/2Nh2sn8

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages