ইয়েমেনের হুদায়দাহ বন্দরে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বুধবারের ওই হামলায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন।
আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, এছাড়াও বেশকিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে সৌদি বাহিনী। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় দেশটির চলমান সঙ্কট সমাধানে বৈঠক হবার পর আবারও হামলা চালালো সৌদি জোট।
ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফেরাতে হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে সামরিক অভিযান চালিয়ে আসছে। দু’পক্ষের সংঘাতে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানী হয়েছে।
from BdNews24 https://ift.tt/2p2hBdF
No comments:
Post a Comment