‘দেউলিয়া’ হবু শ্বশুর, বিয়ে কি পিছিয়ে যাবে? - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 8 September 2018

‘দেউলিয়া’ হবু শ্বশুর, বিয়ে কি পিছিয়ে যাবে?

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার হবু শ্বশুরের আর্থিক সমস্যা নিয়ে অনেক প্রতিবেদনই ছাপিয়েছে সংবাদমাধ্যমগুলো। প্রিয়াঙ্কার বাগদত্ত মার্কিন গায়ক নিক জোনাসের বাবা পল জোনাসের রিয়েল এস্টেট কোম্পানি ১০ লাখ মার্কিন ডলারের ঋণে ডুবেছে। জানা গেছে, বিপুল ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আদালতে দেউলিয়া ঘোষণার আবেদন করেছেন পল। এতে কি প্রিয়াঙ্কা-নিকের বিয়ে পিছিয়ে যেতে পারে?

ভক্তরা বিয়ে-পরিকল্পনা নিয়ে শঙ্কায় থাকলেও প্রিয়াঙ্কার এক বন্ধু বলেছেন, হবু শ্বশুরের ঋণের বোঝা বিয়েতে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না।

প্রিয়াঙ্কার ওই বন্ধু বলেছেন, ‘আমি বলছি না, প্রিয়াঙ্কা যেকোনো সময় বিয়ে করতে পারে। কিন্তু নিকের বাবার আর্থিক অবস্থার দরুণ এ যুগলের ভবিষ্যৎ পরিকল্পনা বদলে যাবে না। আর্থিক অসামর্থ্যের ব্যাপারটা দীর্ঘদিনের ব্যবসায়ের ফল, তাদের পরিবার দ্রুতই এ সমস্যার সমাধান করবে। নিক ও তাঁর ভাইয়েরা আর্থিকভাবে অনেক স্বচ্ছল। যদি প্রয়োজন দেখা দেয়, তাঁরা পরিবারের দায়িত্ব কাঁধে নেবে।’

ভারতের একটি সংবাদমাধ্যম বলছে, নিকের বর্তমান সম্পত্তির পরিমাণ আড়াই কোটি মার্কিন ডলার। এই আয়ের বেশিরভাগই সোলো আর্টিস্ট হিসেবে রোজগার করেছেন প্রিয়াঙ্কার হবু স্বামী। হলিউডের বিখ্যাত ছবি ‘জুমানজি’-তেও অভিনয় করছেন নিক। প্রিয়াঙ্কার বর্তমান সম্পত্তির পরিমাণ ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

তিনি জানান, প্রিয়াঙ্কা-নিক ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ঘর খোঁজা শুরু করেছেন, যদিও তাঁরা এখনই নতুন ঘরে উঠছেন না। খবর বলিউড হাঙ্গামার।

ওই বন্ধু আরো বলেন, ‘নিক ও প্রিয়াঙ্কা দুজনই পরিবারকেন্দ্রিক। প্রিয়াঙ্কা চায় না নিক পরিবার ছেড়ে আসুক। নিক ও তাঁর ভাইয়েরা মা-বাবার খুবই ঘনিষ্ঠ। তো, এটা থাকবেই।’

‘প্রিয়াঙ্কা নিশ্চয়ই রাজ খোশলার ‘রাস্তে’ ছবির বিন্দুর (যৌথতা অপছন্দ করেন, এমন বউ) ভূমিকায় থাকবে না। যদিও নিক তাদের ভালোবাসার নীড় খুঁজছেন; তবে কখন উঠবেন, সে সিদ্ধান্ত এখনো হয়নি’, বলেন ওই বন্ধু।

২০১৭ সালে ফ্যাশন ব্র্যান্ড রালফ লরেন আয়োজিত মিট গালায় নিক জোনাস ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে প্রথম একসঙ্গে দেখা যায়। চলতি বছরের মে থেকে প্রিয়াঙ্কা-নিককে বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা যায়। গত ১৮ আগস্ট সনাতন রীতি মেনে এ দুই তারকাযুগলের বাগদান হয়।

গত সপ্তাহে প্রিয়াঙ্কা-নিককে মেক্সিকোর ক্যাবো স্যান লুকাসে দেখা যায়। আর গত বুধবার সকালে এই যুগল ইউএস ওপেনে টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের খেলা দেখেন। তাঁদের সঙ্গে ছিলেন নিকের ভাই জো জোনাস ও তাঁর বাগদত্তা ‘গেম অব থ্রোনস’খ্যাত সোফিয়া টার্নার।



from BdNews24 https://ift.tt/2NtSFts

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages