মেক্সিকোর গণকবরে ১৬৬ মাথার খুলি - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

মেক্সিকোর গণকবরে ১৬৬ মাথার খুলি

মেক্সিকোর ভেরাক্রুস রাজ্যের একটি গণকবরে ১৬৬ জনের মাথার খুলি পাওয়া গেছে। রাজ্যের কৌসুলি জর্জ উইনক্লের বলেন, এসব মাথার খুলি ও মানবদেহের অন্যান্য অংশগুলো এখানে প্রায় দুই বছর ধরে এখানে রয়েছে।

তবে নিরাপত্তার কারণে গণকবরের প্রকৃত স্থানের কথা গোপন রাখা হচ্ছে বলে জানান তিনি। এর আগে ২০১৭ সালের মার্চে দেশটির আরেকটি গণকবরে ২৫০টি মাথার খুলি পাওয়া যায় বলে বিবিসি জানিয়েছে।

মাদক পাচারকারীরা তাদের শিকারে পরিণত হওয়া মানুষদের রাখার স্থান হিসেবে দীর্ঘদিন ধরে ভেরাক্রুস অঞ্চল ব্যবহার করে আসছে।

কৌসুলি উইনক্লের সাংবাদিকদের বলেন, তদন্তকারীরা গণকবরে ২০০টি পোশাক, ১০০টির বেশি পরিচয়পত্র এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পেয়েছেন। কর্তৃপক্ষ নিহত মানুষের প্রকৃত সংখ্যা খুঁজে বের করার চেষ্টায় খুলিগুলো নিয়ে কাজ করছে।

কর্তৃপক্ষ জানায়, ড্রোন ও মাটি-ভেদকারী রাডার নিয়ে নিহতদের সংখ্যা নিরুপণের চেষ্টা চলছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা সেখানে কাজ করছেন।

মেক্সিকোতে মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ২০০৬ সালে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এরপর থেকেই সেখানে মাদক সংক্রান্ত সহিংসতা বেড়ে যায়। তখন থেকে দুই লক্ষাধিক মানুষ নিহত হয়েছে। এরমধ্যে গত বছরই এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে প্রায় ২৯ হাজার।

এখনো দেশটিতে আরো ৩৭ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। স্বজনরা দীর্ঘদিন ধরেই নিখোঁজদের সন্ধান পেতে আরো পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়ে আসছেন।



from BdNews24 https://ift.tt/2wPlOF8

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages