ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিভ টু আপিল - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিভ টু আপিল

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। ওই রায়ে বলা হয়েছিল, আগামী ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) দিতে হবে।

প্রতিবছর ডাকসু নির্বাচন হওয়া কথা থাকলেও সর্বশেষ এ নির্বাচন হয়েছিল ২৮ বছর আগে, ১৯৯০ সালের ৬ জুলাই। ২০১২ সালে ২৫ শিক্ষার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. আখতারুজ্জামানসহ প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ কামাল উদ্দিনকে আইনি নোটিশ পাঠানো হয়।

হাই কোর্টের নির্দেশ বাস্তবায়নের বিষয়ে পাঠানো আইনি নোটিশের যথাযথ জবাব না দেওয়ায় ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, কোষাধ্যক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন আইনজীবী মনজিল মোরসেদ। নির্বাচন নিয়ে গতকাল বরিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে ঢাবি উপাচার্য জানিয়েছিলেন আগামী মার্চে হবে ডাকসু নির্বাচন।



from BdNews24 https://ift.tt/2MDshZJ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages