৬ অক্টোবর টরন্টোয় ‘ইউএস-কানাডা আইবিএএএ নাইট’ - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 11 September 2018

৬ অক্টোবর টরন্টোয় ‘ইউএস-কানাডা আইবিএএএ নাইট’

কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বসবাসরত আইবিএ (ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিষ্ট্রেশন) গ্র্যাজুয়েটদের নিয়ে ‘ইউএস- কানাডা আইবিএএএ নাইট’ আগামী ৬ অক্টোবর টরন্টোয় অনুষ্ঠিত হবে।

৪৩০ নাগেট এভেনিউর দ্যা এস্টেট ব্যাংকোয়েট অ্যান্ড ইভেন্ট সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রথমবারের মতো এই বৃহত্তর কলেবরে আয়োজিত এই উদ্যোগকে নিয়ে দেশে বিদেশে আইবিএ গ্র্যাজুয়েটদের মধ্যে ব্যাপক সাড়া এবং উদ্দীপনা তৈরি হয়েছে।

আইবিএ এলামনাই এসোসিয়েশন ইউএস-কানাডার কনভেনর কামরুল ইসলাম বলেন, বাংলাদেশের অত্যন্ত সম্মানজনক শিক্ষা প্রতিষ্ঠান আইবিএর গ্র্যাজুয়েটদের এই সম্মিলনী ইতিমধ্যে বিপুল সাড়া জাগিয়েছে। সম্মানিত শিক্ষকদের অনেকেই এতে যোগ দেবেন বলে জানিয়েছেন।

তিনি জানান, দুই প্রতিবেশি দেশ কানাডা-আমেরিকায় বসবাসরত আইবিএ গ্র্যাজুয়েটদের মধ্যে পরষ্পরিক সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্য নিয়েই এই আইবিএএএ নাইট এর আয়োজন করা হয়েছে।

তিনি কানাডা ও আমেরিকায় বসবাসরত আইবিএ গ্র্যাজুয়েটদের এই অনুষ্ঠানে অংশ নেয়ার আহ্বান জানান। নিবন্ধসহ বিস্তারিত তথ্যের জন্য quamruli@gmail.com ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।



from BdNews24 https://ift.tt/2NAqskD

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages