ট্রিপল এক্সের চতুর্থ পর্বেও দীপিকা - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

ট্রিপল এক্সের চতুর্থ পর্বেও দীপিকা

প্রিয়াঙ্কা চোপড়ার মত হলিউডে আগেই পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোনও। ভিন ডিজেলের বিপরীতে হলিউড ফিল্ম ‘ট্রিপিল এক্স: দ্যা রিটার্ন অফ জেন্ডার কেজ’-এর মাধ্যমে হলিউড যাত্রা শুরু হয়েছিল দীপিকার।

তবে তারপর আর হলিউড নিয়ে সেভাবে আর আগ্রহ দেখাননি বলিউডের ‘পদ্মাবতী’। তবে এখন শোনা যাচ্ছে ট্রিপল এক্সের চতুর্থ পর্বেও নাকি দেখা যাবে দিপ্পিকে। জি নিউজ সূত্রে এই তথ্য জানা যায়।

দীপিকা যে ট্রিপল এক্স-ফোরে থাকতে পারেন তা আগেই শোনা যাচ্ছিল। তবে এবিষয়ে সঠিক ভাবে কেউই কিছু জানাননি। তবে এবার দীপিকার ট্রিপিল এক্স ফোরে থাকার কথা স্বীকার করে নিয়েছেন খোদ পরিচালক ডি জে কারুসো। কিছুদিন আগে শোনা গিয়েছিল ট্রিপল এক্স ফোরে অভিনয় করবেন চিনা গায়ক রয় ওয়াং (ফাইটিং বয়েজ ব্র্যান্ড-এর গায়ক)। পরিচালক ডি জে কারুসো নিজেই এই অল্প বয়সী গায়ককে তার টিমে অভ্যার্থনা জানিয়েছিলেন টুইটার হ্যান্ডেলের মাধ্যমে। আর এরপরেই রয় ওয়াং-এ ট্রিপল এক্স ফোরে কাজ করার খবর ছড়িয়ে পড়ে। এবার দীপিকাও ট্রিপিল এক্স ফোরে কাজ করার খবর প্রকাশ্যে আসে পরিচালকের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে।

এক ভক্ত ডিজে কারুসোকে প্রশ্ন করেন, ট্রিপল এক্স ফোরে দীপিকা থাকছেন কিনা? তার উত্তরেই স্পষ্ট হ্যাঁ বলে জানান পরিচালক। আগামী সপ্তাহেই নাকি গোটা ট্রিপিল এক্সের টিম একসঙ্গে দেখা করবে এবং কাজের বিষয়ে আলোচনা করবে বলেও জানা যাচ্ছে। সেখানেই শ্যুটিং শিডিউল ঠিক হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। যদিও শিডিউল ঠিক হলেও দীপিকা যে এখনই শ্যুটিং শুরু করে দেবেন এমনটা ভাবারও কোনও কারণ নেই। আপাতত তিনি ব্যস্ত তার বিয়ে নিয়ে। শোনা যাচ্ছে ২০১৯-এর জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে ট্রিপল এক্স ফোরের শ্যুটিং।

প্রসঙ্গত, দীপিকা ও প্রিয়াঙ্কা দুজনেই তাদের হলিউডে যাত্রা করেছেন বহু আগেই। প্রিয়াঙ্কা ওখানে পাকাপাকি ভাবে থেকে গেলও দীপিকা ফিরে এসেছেন নিজের দেশেই। যদিও বলিউডে দীপিকার থেকেও প্রিয়াঙ্কার পরিচিতিই বেশি। তবে একটা বিষয়ে কিন্তু প্রিয়াঙ্কাকেও টপকে গিয়ছেন দিপ্পি। প্রিয়াঙ্কার বলিউড ছবি ‘বেওয়াচ’ এক্কেবারেই ফ্লপ। অথচ সেই জায়গায় দীপিকার ছবি ‘ট্রিপিল এক্স: দ্যা রিটার্ন অফ জেন্ডার কেজ’ বেশ সফল। মাত্র ৮৫ মিলিয়ান ডলারে তৈরি ছবি সারা বিশ্বে ৩০০ মিলিয়ানেরও বেশি টাকার ব্যাবসা করে। সেরেনা উঙ্গারের চরিত্রে অভিনয় করেছিলেন দিপ্পি।



from BdNews24 https://ift.tt/2wFbWOV

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages