পদ্মাসেতুর নির্মাণ নির্ধারিত সময়ে শেষ করা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব কিছু রেডি থাকলেও নদীর তীব্র স্রোতের কারণে স্প্যান বসানো দুরূহ হয়ে পড়েছে।
ট্রেনযাত্রায় উত্তরাঞ্চলে প্রচারণা পরবর্তী সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ট্রেন যাত্রার সমাবেশ প্রমাণ করেছে জনগণের ভোটে বিএনপি ও তাদের দোসরদের ক্ষমতায় যাবার সম্ভাবনা নেই।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাংগঠনিক সফর শেষে নীলফামারীর সৈয়দপুরে ট্রেনযাত্রা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।
সফরের প্রাপ্তির পাশাপাশি কথা বলেন পদ্মাসেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে।
সরকারের বিরুদ্ধে আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি জাতীয় নির্বাচনকে সামনে রেখে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার ঢাকা থেকে ট্রেনে উত্তরাঞ্চলের পথে বিভিন্ন স্টেশনে সভায় সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেন আওয়মী লীগ সাধারণ সম্পাদক।
from BdNews24 https://ift.tt/2NrtYhk
No comments:
Post a Comment