পশ্চিমবঙ্গে দক্ষিণ কলকাতার তারাতলা-ডায়মন্ড হারবার সড়কের মাঝেরহাট সেতুর একাংশ আজ বিকেলে আচমকা ভেঙে পড়েছে। এতে বহু মানুষের জীবনহানির আশঙ্কা দেখা দিয়েছে। এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর কথা বলেছে রাজ্য সরকার। গুরুতর আহত হয়েছে ৯ জন। তবে এ কথাও বলা হয়েছে, বেশ কিছু মানুষ সেতুর নিচে আটকে থাকতে পারে। মাঝেরহাটের এই সেতুর নিচ নিয়ে চলে গেছে শিয়ালদহ বজবজ শাখার রেললাইন। দুর্ঘটনার পর বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল।... বিস্তারিত
from আন্তর্জাতিক - প্রথম আলো https://ift.tt/2Q4wqsr
No comments:
Post a Comment